© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেরপুর নয়ানীবাজারে ভয়াবহ আগুন, কয়েকটি গোডাউন পুড়ে ছাই

শেয়ার করুন:
শেরপুর নয়ানীবাজারে ভয়াবহ আগুন, কয়েকটি গোডাউন পুড়ে ছাই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩২ এএম | ০৫ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">শেরপুর শহরের নয়ানীবাজারের চাল হাটিতে বৃহস্পতিবার (৫ জুন) ...

শেরপুর শহরের নয়ানীবাজারের চাল হাটিতে বৃহস্পতিবার (৫ জুন) ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার সময় বাজারে কেউ না থাকায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাত ৩টা ৫০ মিনিটের দিকে ডিসি অফিসের গেটের সামনে চাল হাটির ভেতর থেকে হঠাৎ আগুনের শিখা বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার আব্দুল কাদের জানান, আগুনে বেশ কয়েকটি গোডাউন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গোডাউনে প্লাস্টিকের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাব, ঝাড়ু এবং মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা হয়েছিল। আগুনে এসব মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।
 
তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে অন্তত ৫০ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে। ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে।

আগুনের ঘটনায় চাল হাটি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ দেখা দেয়।

এমআর


মন্তব্য করুন