© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘বছরজুড়ে বিফ কাবাব, ঈদের আগে পশুপ্রেম’ : সমাজ মাধ্যমে ইলিয়াস হোসেনের পোস্ট

শেয়ার করুন:
‘বছরজুড়ে বিফ কাবাব, ঈদের আগে পশুপ্রেম’ : সমাজ মাধ্যমে ইলিয়াস হোসেনের পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৬ এএম | ০৫ জুন, ২০২৫

<div>কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সামাজিক মাধ্যমে জমে উঠেছে নানা বিতর্ক ও আলোচনা। ঠ...

কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সামাজিক মাধ্যমে জমে উঠেছে নানা বিতর্ক ও আলোচনা। ঠিক এমন সময় এক ব্যতিক্রমধর্মী স্ট্যাটাসে আলোচনায় আসেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি লেখেন, "পুরো বছর বিফ কাবাব খাওয়া কিছু মানুষের কুরবানী আসলে পশু প্রেম জেগে ওঠে। এদের ভাব দেখলে মনে হয় ঈদের আগে তারা চেতনানাশক খাইয়ে গরু জবাই করতো!"

এই বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ভণ্ডামির বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখছেন, কেউ আবার একে ধর্মীয় উৎসবকে কটাক্ষ করার চেষ্টা বলেও সমালোচনা করছেন।

ইলিয়াস হোসেনের এই মন্তব্যে মূলত ঈদুল আজহার আগে পশু কোরবানির বিরোধিতাকারী এক শ্রেণির আচরণকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে—যারা বছরের বাকি সময় নির্দ্বিধায় মাংসজাত খাদ্য গ্রহণ করলেও কোরবানির সময়ে হঠাৎ পশুপ্রেমী হয়ে ওঠেন।

এসএম/টিএ 

মন্তব্য করুন