© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে নরেন্দ্র মোদির কর্মীদের বহনকারী বাসে ভাঙচুর

শেয়ার করুন:
ভারতে নরেন্দ্র মোদির কর্মীদের বহনকারী বাসে ভাঙচুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ০৫ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার সময় বিজ...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যাওয়ার সময় বিজেপিকর্মীদের বাস ভাঙচুর করা হয়েছে। বাস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের দিকে। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বৃহস্পতিবার (৫ জুন) ভারতীয় গণমাধ্যম আননন্দবাজারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আলীপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর দুটি কর্মসূচি রয়েছে। প্রথমে প্রশাসনিক মঞ্চ থেকে সরকারি প্রকল্পের শিলান্যাস করবেন। তারপর বিকেল ৩টার দিকে আলীপুর দুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক মঞ্চের অদূরে রাজনৈতিক সভার মঞ্চে উঠবেন মোদি। দুটি সভায় যোগ দিতে কোচবিহারের থেকে বাসে করে আলীপুর দুয়ারের দিকে যাচ্ছিলেন বিজেপিকর্মীরা।

বাসটি দিনহাটার শিমুলতলায় পৌঁছালে তৃণমূলের কয়েকজন বাসটি আটকে ভাঙচুর করেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল।

অন্যদিকে কোচবিহারের দেওয়ানহাট বালাসী থেকে আলীপুর দুয়ারের উদ্দেশে যাওয়ার সময় বিজেপি কর্মী-সমর্থকদের আরো একটি বাস ভাঙচুর করা হয় বলে অভিযোগ। বিজেপির দাবি, তৃণমূলের কর্মী-সমর্থকরা দেওয়ানহাট সব্জিবাজারের কাছে বাস আটকে ভাঙচুর চালান।

এ ক্ষেত্রেও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এ প্রসঙ্গে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় বলেন, বুধবার রাত থেকে দিনহাটাজুড়ে সন্ত্রাস তৈরি করা হয়েছে। দিনহাটা থেকে প্রচুর দলীয় কর্মী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় যোগদান করবেন। তাই দিনহাটার মন্ত্রীর উসকানিতেই তৃণমূলের গুণ্ডাবাহিনী বাস আটকে ভাঙচুর করেছে।

দিনহাটার মন্ত্রী বলতে স্থানীয় বিধায়ক উদয়ন গুহকে কটাক্ষ করেন বিজেপি নেতা।

অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বলেন, ‘এই ঘটনাগুলোর সঙ্গে আমাদের কোনো দলীয় কর্মী যুক্ত নয়। স্থানীয় কোনো গণ্ডগোল বা ঝামেলা হতে পারে। পুলিশ-প্রশাসন বিষয়টি দেখছে।’

আরএম/এসএন  

মন্তব্য করুন