© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুক্তরাষ্ট্রে ফের অভিযান, ২৪ ঘন্টায় আটক ২ সহস্রাধিক অভিবাসী

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ফের অভিযান, ২৪ ঘন্টায় আটক ২ সহস্রাধিক অভিবাসী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২১ পিএম | ০৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">যুক্তরাষ্ট্রে নতুন করে অবৈধ অভিবাসী ধরপাকড় শুরু হয়েছে। বিভিন

যুক্তরাষ্ট্রে নতুন করে অবৈধ অভিবাসী ধরপাকড় শুরু হয়েছে। বিভিন্ন রাজ্যে ইমিগ্রেশন এজেন্টরা দিন-রাত অভিযান চালাচ্ছে। এ কাজে তারা গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে লাগাচ্ছেন।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে নির্বাসন অভিযান জোরদার করার দাবির মাত্র কয়েক দিন পরেই মঙ্গলবার (৩ জুন) ব্যাপক অভিযান চালায় ইমিগ্রেশন এজেন্টরা। তারা নাটকীয়ভাবে এক দিনে ২,২০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে। অভ্যন্তরীণ সূত্র দ্য নিউইয়র্ক পোস্টকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, গত সপ্তাহে দৈনিক ১,৬০০ আটকের সংখ্যার তুলনায় নতুন আটকের সংখ্যা ৩৭% বেশি। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট সূত্র জানিয়েছে, তাদের চাপ অব্যাহত রয়েছে। কারণ তারা কোনো ছুটি পাচ্ছেন না। ২৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে। এক কর্মকর্তা বলেন, ‘আমরা গত প্রশাসনের উন্মুক্ত সীমান্ত নীতির জন্য মূল্য দিচ্ছি।’

একটি সূত্র জানিয়েছে, মিলার এবং হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২১ মে অনুষ্ঠিত এক বৈঠকে আইসিই নেতৃত্বের কাছে আটকের বর্তমান স্তর নিয়ে তাদের হতাশা প্রকাশ করেন। তারা আইসিইকে প্রতিদিন ন্যূনতম ৩,০০০ আটক করার জন্য চাপ দেন।

হোয়াইট হাউস প্রাথমিকভাবে জানুয়ারিতে প্রতিদিন ১,৮০০ আটকের টার্গেট দেয়। বর্তমান সূত্র বলছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সবুজ সংকেতের পর প্রতিদিন কমপক্ষে ৩,০০০ জন আটকের লক্ষ্য নির্ধারণ করার কথা বিবেচনা করা হচ্ছে।

এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিদিন এই সংখ্যা আরও বাড়ানোর জন্য চাপ অব্যাহত রাখছেন। যাতে আমরা চার বছর ধরে আমাদের দেশে আসা সব অবৈধ অভিবাসীকে আমাদের দেশ থেকে বের করে দিতে পারি।

এদিকে ট্রাম্প ১২ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দেন। এর কারণ হিসেবেও তিনি দেশের নিরাপত্তা এবং অভিবাসী নিয়ন্ত্রণ ইস্যু উল্লেখ করেন।

আরআর/এসএন

মন্তব্য করুন