© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ১৫৫১

শেয়ার করুন:
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ১৫৫১

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ০৫ জুন, ২০২৫
দেশজুড়ে অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১০৬২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া বিভিন্ন অপরাধে ৪৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৫৫১ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি এ বিষয়টি জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ৫৫১ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্ট ১০৬২ জন ও অন্যান্য অপরাধে গ্রেফতার আরও ৪৮৯ জন।

এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, একনলা বন্দুক, দেশীয় অস্ত্র, ম্যাগজিন-গুলিসহ অন্যান্য অবৈধ জিনিস উদ্ধার করা হয়।

আরআর/এসএন

মন্তব্য করুন