© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

শেয়ার করুন:
ঝিনাইদহে ট্রাক চাপায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৫ পিএম | ০৫ জুন, ২০২৫
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-মা ও ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার আশাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার মাইলমারী গ্রামের কৃষক মোস্তফা হোসেন (৪৫) তার স্ত্রী সেলিনা খাতুন (৪০) ও ৮ বছরের ছেলে সন্তান মাহিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মাইলমারী গ্রাম থেকে মোটরসাইকেলে ওই ৩ জন ঝিনাইদহ শহরে যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আশাননগর নামক স্থানে পৌঁছালে কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যায়। 

স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ছোয়া ইসরাইল বলেন, হাসপাতালে আসার আগেই দুইজনের মৃত্যু হয়েছে।

আরএম/এসএন 


মন্তব্য করুন