© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান

শেয়ার করুন:
ভারতের সঙ্গে ১৯৭২ সালের সিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ পিএম | ০৫ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">পাকিস্তান ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করেছে বলে বৃহস্পতি

পাকিস্তান ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করেছে বলে বৃহস্পতিবার (৫ জুন) জানিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী সংবাদমাধ্যম জিও নিউজকে বলেছেন, চুক্তিটি দ্বিপাক্ষিক ছিল। কারণ কোনো তৃতীয় পক্ষ বা বিশ্বব্যাংক এতে জড়িত ছিল না। এই চুক্তি বাতিল নিয়ন্ত্রণ রেখাকে তার আসল অবস্থায় ফিরিয়ে নেয়ার মাধ্যমে একটি যুদ্ধবিরতি রেখায় রূপান্তরিত করবে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

১৯৭২ সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি ভারত-পাকিস্তান সম্পর্কের ভিত্তি তৈরি করেছে। এ চুক্তি অনুযায়ীই বিতর্কিত কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) পরিচালিত হয়।

দুই দেশের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে প্রতিশ্রুতির রূপরেখাও দেয়া হয়েছে এই চুক্তিতে।

প্রতিবেদন মতে, কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার পর নয়াদিল্লি একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) বাতিল করার ঘোষণা দেয়ার পর পাকিস্তান এবার সিমলা চুক্তি বাতিল করার কথা জানাল।

এছাড়া এর মধ্যেই সামরিক সংঘাতেও জড়িয়েছিল দেশ দুটি।

আরআর/এসএন

মন্তব্য করুন