© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে নৌবাণিজ্যে নবযাত্রা

শেয়ার করুন:
বাংলাদেশ-ভারত-ভুটানের মধ্যে নৌবাণিজ্যে নবযাত্রা
district-correspondent
১০:১১ পিএম | ১৯ জুলাই, ২০১৯

পাথর আমদানির মাধ্যমে বাংলাদেশ-ভারত-ভুটান নৌরুটে আমদানি-রপ্তানি বাণিজ্যের নবযাত্রা শুরু হয়েছে।

পাথর আমদানির মাধ্যমে বাংলাদেশ-ভারত-ভুটান নৌরুটে আমদানি-রপ্তানি বাণিজ্যের নবযাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনা ঘাটে বাংলাদেশ-ভারত-ভুটান ও বসুন্ধরা গ্রুপের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ বাণিজ্যের সূচনা হয়।

বসুন্ধরা গ্রুপ আয়োজিত এ অনুষ্ঠানে ইন্দো-বাংলা রুট ব্যবহার করে আমদানি করা পাথর গ্রহণ করা হয়।

প্রথমবারের মতো ভুটান থেকে পাথরবাহী একটি ভারতীয় জাহাজ ধুবরি থেকে যাত্রা করে গত মঙ্গলবার বাংলাদেশে এসে পৌঁছে।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ, ভুটানের রাষ্ট্রদূত সোনম টি রাবগি, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতিকুর রহমান, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মাহাবুব উল ইসলাম। প্রথমে ভুটানের ফুয়েন্ট শোলিং থেকে ১৬০ কিলোমিটার দূরে আসামের ধুবরিতে ট্রাকে এ পাথর আনা হয়। পরে সেখান থেকে জাহাজে পাথর আনা হয় বাংলাদেশে।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন