© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিরাজগঞ্জে গরুসহ ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

শেয়ার করুন:
সিরাজগঞ্জে গরুসহ ভটভটি উল্টে প্রাণ গেল চালকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৮ পিএম | ০৫ জুন, ২০২৫
সিরাজগঞ্জের তাড়াশে গরু বোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন চার গরুর ব্যাপারীও।
বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভটভটি চালকের নাম জিল্লুর রহমান (৪৫)। তিনি পাবনার চাটমোহর উপজেলার চল্লবিন এলাকার বাসিন্দা।

ভটভটি উল্টে চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ। তিনি জানান, তাড়াশ উপজেলার নওগা হাট থেকে ছয়টি গরু কিনে চারজন ব্যাপারী ভটভটিতে বাড়ি ফিরছিলেন। হঠাৎ ভটভটির শো-কবজা ভেঙ্গে গেলে গাড়িটি মহাসড়কের পাশে উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই চালক জিল্লুর রহমানের মৃত্যু হয়। আহত ব্যাপারীদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে কোন গরুর ক্ষতি হয়নি।

আরআর/এসএন

মন্তব্য করুন