© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

শেয়ার করুন:
পুশইন ও চামড়া পাচার ঠেকাতে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৬ এএম | ০৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">পুশইন এবং কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বর্ডার গ

পুশইন এবং কুরবানির চামড়া ভারতে পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বিজিবি-১ ব্যাটালিয়নের রাজশাহী অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে রাজশাহী বিজিবি সেক্টরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেন, সীমান্তে সবধরনের পাচার রোধে টহল জোরদার করা হয়েছে। গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে বিজিবি নিরলসভাবে কাজ করছে।

তিনি জানান, এখন পর্যন্ত রাজশাহী সীমান্ত দিয়ে কোনো পুশইন ঘটেনি। তবে দেশের বিভিন্ন স্থানে পুশইনের বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, যেখানে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এসব ঘটনার প্রতিবাদে বিজিবি বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক করেছে এবং মৌখিক ও লিখিত প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল হাসিবুল হক। তিনি বলেন, জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, সে জন্য বিজিবি ঈদের জামাতসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে।

এমআর


মন্তব্য করুন