© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুবাইয়ে আদায় হলো ঈদুল আজহার নামাজ

শেয়ার করুন:
দুবাইয়ে আদায় হলো ঈদুল আজহার নামাজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:০৫ এএম | ০৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈ...

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষ হয়েছে। সকাল ৫টা ৪৫ মিনিটে দুবাই ঈদগাহ ময়দানে আদায় হয় ঈদের নামাজ।

শুক্রবার (৬ জুন) ফজরের নামাজের পর থেকেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাললাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে দুবাই নগরী। সূর্য ওঠার আগেই দুবাই ঈদগাহ ময়দান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এছাড়া দুবাইয়ের দেরা বাংলাবাজার কেন্দ্রে অবস্থিত কুয়েতি মসজিদে ঈদের জামাত শেষ হয় একই সময়। নামাজে অংশ নেওয়া অন্য দেশের মুসল্লিদের মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি ও ভারতীয়রা ছিল বেশি।

জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জামাতের পর শুরু হয় কোলাকুলি।

তার পরই সবাই চলে যায় কোরবানির পশু জবাই করতে কিছু নির্দিষ্ট জায়গায়।

কেএন/টিকে

মন্তব্য করুন