© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মক্কায় হাজীদের সুরক্ষায়, যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

শেয়ার করুন:
মক্কায় হাজীদের সুরক্ষায়, যুক্তরাষ্ট্রের ‘প্যাট্রিয়ট’ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৫ এএম | ০৬ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">সৌদি আরব এবার হজ মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার কর

সৌদি আরব এবার হজ মৌসুমে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার চারপাশে বসানো হয়েছে মার্কিন তৈরি ‘প্যাট্রিয়ট’ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি ও কিছু ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, মক্কার আশপাশে এই আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ‘এই পদক্ষেপের মাধ্যমে হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

এছাড়াও একটি পোস্টে দেখা যায়, একটি সামরিক হেলিকপ্টার কাবা শরিফ ও আশপাশের এলাকায় আকাশপথে নজরদারি করছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এ বছর কয়েক মিলিয়ন মুসলিম হজ পালনের জন্য সৌদি আরবে যাবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

‘প্যাট্রিয়ট’ সিস্টেম অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি ব্যালিস্টিক মিসাইল, ড্রোন ও অন্যান্য আকাশপথের হুমকি মোকাবিলায় সক্ষম।

আকাশপথে হেলিকপ্টারের নজরদারিও নিরাপত্তা ব্যবস্থার অংশ। হজ চলাকালীন যেন কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি না থাকে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদি কর্মকর্তারা বলেন, ‘হজযাত্রীদের নিরাপত্তা আমাদের প্রধান অগ্রাধিকার। তাদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি।’


কেএন/টিকে

মন্তব্য করুন