© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

শেয়ার করুন:
নির্ধারিত সময়ে লঞ্চ না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ পিএম | ০৬ জুন, ২০২৫
সময়মতো লঞ্চ না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে তিনি এই নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুই একটি লঞ্চের জন্য ঈদযাত্রা যেন দুর্ভোগে পরিণত না হয়। তিনি আরো বলেন, নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে টিকিট।

দুই একটি লঞ্চ বাদে অধিকাংশ লঞ্চই নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। গেলো ৫ দিনে ঘাট ছেড়েছে ৮২৪টি লঞ্চ। লঞ্চে দক্ষিণাঞ্চলের ৮ লাখ যাত্রী ঘরে ফিরেছেন।’

বিআইডব্লিউটিএ জানিয়েছে, আজ শুক্রবার সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত ২৮টি লঞ্চ ছেড়ে গেছে।

বিকেল নাগাদ ছাড়বে ৩৫টি। এ ছাড়া গতকাল সকাল থেকে রাত পর্যন্ত ১৩৭টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায়।

এসএম/টিকে         

মন্তব্য করুন