© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

টাঙ্গাইলে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেয়ার করুন:
টাঙ্গাইলে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ পিএম | ০৬ জুন, ২০২৫
টাঙ্গাইলের কালিহাতীর নাগবাড়ী ইউনিয়নের ধল্লাই মোড়ের রাস্তা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ জুন) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে কালিহাতী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

জানা যায়, ঈদযাত্রায় যানজট এড়াতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পরিবর্তে অনেক যাত্রী ঘুরপথে গোড়াই হয়ে সখিপুর-কালিহাতীর সরু রাস্তায় উত্তরবঙ্গমুখী যাতায়াত করছেন।

এই পথ দিয়ে যাওয়ার সময় ধল্লাই মোড় এলাকায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তার সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া গেছে। তা থেকে জানা গেছে, নিহত ওই যুবকের নাম রানা ইসলাম (২৬)। তিনি পাবনা জেলার চাটমোহর উপজেলার কয়ড়াপাড়া গ্রামের মোতালেবের ছেলে।

কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান , নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কেএন/টিকে

মন্তব্য করুন