© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

৯৭ হাজার টাকায় গরু কিনেছি, তাও পুরোটা আমার না: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার করুন:
৯৭ হাজার টাকায় গরু কিনেছি, তাও পুরোটা আমার না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২২ পিএম | ০৬ জুন, ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী ৯৭ হাজার টাকা দিয়ে কোরবানির গরু কিনেছেন। আজ শুক্রবার (৬ জুন) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলন শেষে এক সাংবাদিক প্রশ্ন করেন, স্বরাষ্ট্র উপদেষ্টার কোরবানি পশুর দাম কত? জবাবে হাসতে হাসতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৯৭ হাজার টাকা মাত্র।’ এর পরই হাসতে হাসতে তিনি বলেন, তা-ও আবার পুরোডা আমার নিজের না।

এ সময় যাত্রীদের সঙ্গে প্রতারণা ও লঞ্চ ছাড়ার সময় অযথা দেরি করানোর অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, মাত্র দু-একটি লঞ্চের কারণে পুরো ঈদযাত্রা দুর্ভোগে পরিণত হয়, এটা কাম্য নয়। সময়মতো লঞ্চ না ছাড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরআর/টিএ

মন্তব্য করুন