© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদির ঈদুল আজহার শুভেচ্ছা

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টাকে নরেন্দ্র মোদির ঈদুল আজহার শুভেচ্ছা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৫ পিএম | ০৬ জুন, ২০২৫

<div>প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার (৬ জুন) বাংলাদেশের ভারতীয় দূতাবাসের মাধ্যমে ওই শুভেচ্ছা বার্তা হস্তান্তর করা হয় বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী মানুষ এই উৎসব অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে।

এটি আমাদের ত্যাগ, করুণা ও ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অপরিহার্য।

টিএ/

মন্তব্য করুন