২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৩৬৭ জন
ছবি: সংগৃহীত
১০:৫৩ পিএম | ০৬ জুন, ২০২৫
<div><div><div><div><div><div> <div><div style="text-align: justify; ">সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে...
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৪০ জন।
শুক্রবার (৬ জুন ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯২৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার ৪৪০ জন। মোট গ্রেফতার করা হয়েছে এক হাজার ৩৬৭ জনকে।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৪ টি বার্মিজ চাকু, ১টি দেশীয় রিভালবার, ২টি গুলি, ২টি হাসুয়া ১টি দা ও ২৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।
পিএ/টিএ