© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার ঈদে এফডিসিতে হয়নি কোনো কোরবানির আয়োজন

শেয়ার করুন:
এবার ঈদে এফডিসিতে হয়নি কোনো কোরবানির আয়োজন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪১ পিএম | ০৭ জুন, ২০২৫
চিত্রনায়িকা পরীমনি ২০১৬ সাল থেকে টানা পাঁচ বছর কোরবানির ঈদে অনন্য নজির দেখিয়েছেন। চলচ্চিত্রের অসচ্ছল সহশিল্পীদের জন্য এফডিসিতে কোরবানি দিতেন তিনি। তবে ২০২১ সালে এফডিসি কর্তৃপক্ষ নির্দেশনা দেয় এফডিসির ভেতর কোরবানি দেওয়া যাবে না। পরে বাধ্য হয়ে সে (২০২১) বছর এফডিসির বাইরে সড়কের ওপর ৬টি গরু কোরবানি দেন পরীমণি। যথারীতি মাংস বিলিয়ে দেন সিনেমা সংশ্লিষ্ট শিল্পী-কুশলীদের মাঝে।

পরীর ঘোষিত ধারাবাহিকতা রক্ষা হয়নি। সেটিতে ছেদ পড়ে। তারপর আর এফডিসিতে কোরবানি দেয়নি কেউই।

যার ফলে অনেকটাই বিপাকে পড়েন নিম্ন আয়ের শিল্পীরা। গত কোরবানির ঈদে শিল্পী সমিতির পক্ষ থেকে কোরবানি দেবেন মনোয়ার হোসেন ডিপজল, এমনটা বলেছিলেন। তবে সেটাও সম্ভব হয়নি, শিল্পীদের বাড়িতে ঈদের উপহার পাঠানো হয়েছিল। তবে এবার এফডিসিতে নেই কোনো কোরবানির আয়োজন।

নিরাপত্তাকর্মীর দায়িত্বে থাকা কর্মীরা বলছেন, এফডিসিতে কোনো আয়োজন করা হয়নি। আগস্টের পট পরিবর্তনের ফলে এফডিসির চিত্রও বদলে গেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও জুনিয়র শিল্পীদের জন্য কোনো আয়োজন রাখা হয়নি।

এ বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী দেশের একটি গণমাধ্যমকে জানান, ‘আমাদের কোনো শিল্পীর পক্ষ থেকে এবার এফডিসিতে কোরবানির দেওয়ার ব্যবস্থা করা হয়নি। ডিপজল ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হচ্ছে না, আর সভাপতি মিশা ভাই দেশের বাইরে। ফলে কোনোভাবেই আমরা শিল্পীদের জন্য কিছু করতে পারিনি এবার।’

আরআর/টিকে

মন্তব্য করুন