'একান্তই যদি কাউকে কষ্ট দিতে চান, তবে তাকে হাসির পাত্র বানিয়ে দিন'
ছবি: সংগৃহীত
০৫:৫২ পিএম | ০৭ জুন, ২০২৫
জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করে আলোচনায় এসেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, “একান্তই যদি কাউকে কষ্ট দিতে চান, তবে তাকে হাসির পাত্র বানিয়ে দিন। এ জগতে হাসি সবচেয়ে আনন্দের। কিন্তু হাসির পাত্র হওয়া সবচেয়ে কষ্টের।”
তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের ঘরে একমত পোষণ করছেন এবং বলছেন, মজার আড়ালে কাউকে ছোট করে দেওয়ার প্রবণতা সমাজে ক্রমেই বাড়ছে। জয়ের এই বক্তব্য সেই বাস্তবতারই একটি তীক্ষ্ণ প্রতিচ্ছবি।
সামাজিক বাস্তবতা, অনুভূতির মূল্য এবং সম্পর্কের প্রতি সম্মানবোধের গুরুত্ব তুলে ধরতে এই পোস্ট দিয়েছেন বলে মনে করছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় তার এই বার্তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে অনুসারীরা।
টিকে/টিএ