© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চট্টগ্রামে ঈদ উদ্‌যাপন করতে বাড়ি এসেই গ্রেফতার আওয়ামী লীগ নেতা

শেয়ার করুন:
চট্টগ্রামে ঈদ উদ্‌যাপন করতে বাড়ি এসেই গ্রেফতার আওয়ামী লীগ নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:১২ পিএম | ০৭ জুন, ২০২৫
চট্টগ্রামের রাউজানে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর জানে আলম জনিকে গ্রেফতার করেছে পুলিশ। ঈদের আগের রাতে, শুক্রবার (৬ জুন) রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

জানে আলম জনি ওই এলাকার মৃত আবদুল মালেকের ছেলে। তিনি রাউজান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে জনিকে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, “জানে আলম জনির বিরুদ্ধে দুটি মামলার তথ্য পাওয়া গেছে। আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।”

জনির গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে গ্রেফতারের কারণ ও মামলাগুলোর প্রকৃতি ঘিরে।

আরআর/টিকে

মন্তব্য করুন