আমাদের রাজনীতিবিদগণের ‘অতিকথন’ রোগ আছে: আবদুল্লাহিল আমান আযমী
ছবি: সংগৃহীত
০৯:৫৬ পিএম | ০৭ জুন, ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী বলেন, “আমাদের রাজনীতিবিদগণের ‘অতিকথন’ রোগ আছে। সবকিছু নিয়ে কথা উনাদের বলতেই হবে। না বললে মনে হয় বাংলাদেশ রসাতলে যাবে।”
শনিবার (৭ জুন) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “কারো কারো কথা শুনলে উনাকে ‘ভদ্রলোক’ বলা যাবে কিনা মনে প্রশ্ন জাগে।”
‘আমাদের রাজনৈতিক অঙ্গন এখন কলুষিত হয়ে গেছে। নতুন করে হয়নি; বহুদিন থেকেই হয়ে আছে। উন্নতির কোন লক্ষণই দেখি না।’
টিকে/টিএ