© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পরিমনির স্মৃতিচারণ, ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

শেয়ার করুন:
পরিমনির স্মৃতিচারণ, ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৭ এএম | ০৮ জুন, ২০২৫

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি ফের আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওর কারণে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখা যায় মধ্যরাতে আম, কাঁঠাল ও জামরুল পাড়তে। ভিডিওটি ধারণ করা হয় পরীর নিজের ক্যামেরায় এবং সেটি তিনি শেয়ার করেন তার ব্যক্তিগত ফেসবুক পেজে। তার সঙ্গে আরও কয়েকজনকে দেখা যায় সেই মুহূর্তে অংশ নিতে।


ভিডিওতে পরীমণিসহ অন্যদেরকে গাছ থেকে ফল পাড়তে ও হাসাহাসি, দুষ্টুমিতে মেতে উঠতে দেখা যায়। তাদের কথাবার্তা থেকে বোঝা যায়, এটি পরিকল্পিতভাবে মজার ছলে অভিনয় ছিল। যা সামাজিক মাধ্যমে হাস্যরসের জন্ম দিয়েছে।



এই মজার মুহূর্তের ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন:

“এই যে জীবনের এতো সুন্দর স্মৃতি গুলো সব কি আর মলিন হয়ে যায়! #নানুবাড়ি”

পরীমণির এই পোস্টে ইতিমধ্যেই হাজারো লাইক, শেয়ার এবং মন্তব্য জমা হয়েছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, গ্রামবাংলার সরল ও প্রাণবন্ত জীবনের এমন দৃশ্য তাদের শৈশবের কথা মনে করিয়ে দিয়েছে।

পিএ/টিকে 

মন্তব্য করুন