© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কু‌ষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পাশে পিস্তল-চিরকুট

শেয়ার করুন:
কু‌ষ্টিয়ায় নিজ ঘর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পাশে পিস্তল-চিরকুট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৪৯ পিএম | ০৮ জুন, ২০২৫

<div><div><div><div><div>কু‌ষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব

কু‌ষ্টিয়া সদর উপজেলায় নিজ ঘর থেকে আব্দুর রহমান উজ্জল (৩৫) নামে এক ব্যবসায়ীর গু‌লিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

আজ রোববার (৮ জুন) সকালে উপজেলার পা‌টিকাবাড়ি ইউনিয়‌নের তাহাজ‌মোড় এলাকা থে‌কে পু‌লিশ মরদেহটি উদ্ধার ক‌রা হয়। মরদেহের পাশ‌ এক‌টি পিস্তল ও চিরকুট পাওয়া গেছে।

ঘটনাস্থ‌লে থাকা পা‌টিকাবা‌ড়ি ক‌্যা‌ম্প পু‌লি‌শের সহকারী উপ-প‌রিদর্শক(এসএসআই) শামসুল হক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত আব্দুর রহমান একই ইউনিয়‌নের প‌া‌টিকাবা‌ড়ি বাজার এলাকার মৃত ওসমা‌নের ছেলে। এক‌টি বিস্কুট কোম্পানীর প‌রি‌বেশক ছাড়াও স্থানীয় বাজা‌রে তার ফ‌টোক‌পির দোকান ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

পু‌লিশ ও স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে, তাহাজ‌মো‌ড় এলাকায় নিজ জ‌মির উপর এক‌টি টি‌নের ছাপড়া ঘ‌রে একাই থাক‌তেন উজ্জল। রোববার সকা‌লে ঘুম থে‌কে উঠ‌তে দে‌রি কর‌লে প‌রিবা‌রের লোকজন তা‌কে ডাক‌তে গে‌লে জানালা দি‌য়ে ‌বিছানার উপর তার রক্তাক্ত মরদেহ দে‌খতে পায়।

প‌রে স্থানীয়রা ঘ‌রের দরজা ভে‌ঙে ভেত‌রে ঢু‌কে পু‌লিশ‌কে খবর দেয়।

স্বজ‌নরা জা‌নান, পা‌রিবা‌রিক কল‌হের জে‌রে পৈ‌ত্রিক বা‌ড়ি থে‌কে কিছুটা দ‌রে‌ নিজ জ‌মি‌তেই টি‌নের ছাপড়া ঘ‌রে থাক‌তেন উজ্জল। প্রায় তিনমাস আগে ব‌নিবনা না হওয়ায় বউ একমাত্র সন্তান‌কে নি‌য়ে বাবার বা‌ড়ি চ‌লে যায়। এরপর থে‌কে ওই বা‌ড়ি‌তে উজ্জল একাই থাক‌তো। বেশ কিছু‌দিন ধ‌রে ম‌ানসিক ভা‌বেও ভে‌ঙে প‌ড়ে‌ছি‌লেন।

পা‌টিকাবা‌ড়ি ক‌্যা‌ম্প পু‌লি‌শের এসআই শামসুল হক ব‌লেন, মাথায় গু‌লি‌বিদ্ধ অবস্থায় মরদেহটি বিছানার উপর ছিল। স্থানীয়রা দরজা ভে‌ঙে পু‌লি‌শ‌কে খবর দেয়। মরদেহের পাশ থে‌কে একটি পিস্তল ও চিরকুট উদ্ধার করা হ‌য়ে‌ছে। চিরকুট ও বি‌ভিন্ন বিষয় পর্যা‌লোচনা ক‌রে প্রাথ‌মিক ভাবে ধারনা কর‌ছি আত্মহত‌্যা ক‌রে‌ছেন।

ময়নাতদ‌ন্তের জন‌্য মরদেহ কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পা‌ঠানো হয়েছে বলেও জানান তিনি।

এসএম/টিকে  

মন্তব্য করুন