© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দাম না থাকায় মাটিতে পুঁতে ফেলা হচ্ছে গরুর চামড়া

শেয়ার করুন:
দাম না থাকায় মাটিতে পুঁতে ফেলা হচ্ছে গরুর চামড়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৫ পিএম | ০৮ জুন, ২০২৫
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চামড়া বিক্রি করতে না পেরে এক দিন পর মাটিতে পুঁতে ফেলছে।

রামগঞ্জে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অনেক মানুষ কোরবানির চামড়া বিক্রির জন্য লোক খুঁজে পাচ্ছেন না। যাঁরা বিক্রি করতে পেরেছেন তাঁরা নামমাত্র দাম পেয়েছেন। আবার অনেকে কাঙ্ক্ষিত দাম ও ক্রেতা না পেয়ে মাটিতে পুঁতে ফেলেছেন।
 
স্থানীয়রা জানায়, লাখ লাখ টাকার গরুর চামড়া দাম মাত্র ক্রেতারা ২০০ টাকা বলে চলে যায়। আর নিতে আসেনি। পরে বিক্রি করতে না পেরে মাটিতে পুতে ফেলেছি। প্রতিটি ইউনিয়ন সহ ভোলাকোট ইউনিয়নের নাগমুদ মোল্লা পাড়ায় এমন ঘটনা দেখা যায়।

কোরবানির পশুর চামড়া বিক্রি করতে না পেরে মাটিতে পুঁতে ফেললেন স্থানীয়রা।

রবিবার (৮ জুন) সকালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের নাগমুদ মোল্লা পাড়ায় এমন ঘটনা ঘটে। তারা বলে,সরকার যে মূল্য নির্ধারণ করেছে ওই দামে বিক্রি করা গেলে আমার গরুর চামড়ার দাম পাইতাম। কিন্তু দাম বলেছে মাত্র ২০০ টাকা।

টিকে/টিএ

মন্তব্য করুন