© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রিজভীর বক্তব্যের সমর্থন করে সারজিসের ফেসবুক পোস্ট

শেয়ার করুন:
রিজভীর বক্তব্যের সমর্থন করে সারজিসের ফেসবুক পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ০৮ জুন, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর একটি বক্তব্য শেয়ার করে বলেছেন, ‘দেশের স্বার্থে যেকোনো যৌক্তিক বক্তব্যে আমাদের পূর্ণ সমর্থন থাকবে।’

আজ রবিবার (৮ জুন) সন্ধ্যায় ফেসবুক পোস্টে ওই বক্তব্য শেয়ার করেন।

উল্লেখ্য, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী তার এক বক্তব্যে বলেছেন, ‘ভারত কখনোই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সদ্ভাব বজায় রাখতে চায় না। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তারা পরিকল্পিতভাবে পুশ-ইনসহ নানা পদক্ষেপ নিচ্ছে।

পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা, সীমান্ত হত্যা ও জেলেদের সঙ্গে দুর্ব্যবহার—সব কিছুই এরই অংশ।’

টিএ/

মন্তব্য করুন