© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

শেয়ার করুন:
ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বিনিময়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:০৬ এএম | ০৯ জুন, ২০২৫
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। এর জবাবে শুক্রবার (৬ জুন) ড. ইউনূসও নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

রবিবার (৮ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

নরেন্দ্র মোদি ৪ জুন পাঠানো এক বার্তায় ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, 'এই পবিত্র উৎসব আত্মত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যাবশ্যক।'

ওই চিঠিতে মোদি অধ্যাপক ইউনূসের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

প্রধানমন্ত্রী মোদির এই বার্তার জবাবে ৬ জুন পাঠানো চিঠিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, 'এই বার্তা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান পারস্পরিক মূল্যবোধের প্রতিফলন। ঈদুল আজহা আত্মোপলব্ধি, ত্যাগ ও ঐক্যের অনুপ্রেরণা নিয়ে আসে। যা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে একযোগে কাজ করতে উদ্বুদ্ধ করে।'

ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, দুই দেশের মাঝে পারস্পরিক সম্মান ও বোঝাপড়ার ভিত্তিতে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও অগ্রগতির পথে একসঙ্গে এগিয়ে যাওয়া সম্ভব হবে।

আরএম 


মন্তব্য করুন