© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমি যা করি, দেখা যায় কেউ একজন সেটাই অনুসরণ করে : অপু বিশ্বাস

শেয়ার করুন:
আমি যা করি, দেখা যায় কেউ একজন সেটাই অনুসরণ করে : অপু বিশ্বাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৩ পিএম | ০৯ জুন, ২০২৫
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস! বলা হয় ‘ঢালিউড কুইন’। তবে ঈদের সিনেমার সাম্রাজ্যে ইদানীং খবু একটা দেখা যাচ্ছে না তাঁকে। ব্যস্ত আছেন নিজের প্রতিষ্ঠান, বিভিন্ন ইভেন্ট ও পরিবার নিয়ে। চেষ্টা করছেন সময়কে ধরার।

এর আগে যে তথ্য খুব একটা সামনে আসেনি, তা হলো কোরবানির ঈদে তাঁর অংশগ্রহণ। এবারও সন্তান আব্রাম খান জয়কে নিয়ে দিয়েছেন একাধিক কোরবানি!

ঈদের দিনটি পার করেছেন বেশ ব্যস্ততায়। সকালে কোরবানি, রান্না, অতিথি আপ্যায়ন—সব মিলিয়ে দিন কেটেছে ঘরোয়া আনন্দে। ‘এবার কয়েকটি খাসি কোরবানি দিয়েছি’, জানালেন অপু। রান্না ঘরেও সময় কাটিয়েছেন ছেলেকে পছন্দের খাবার রান্না করে। তবে এবারের ঈদটা তাঁর জন্য একটু ব্যতিক্রম, কারণ দীর্ঘদিন ডায়েটের পর তিনি নিজেই পছন্দের খাবার উপভোগ করেছেন।

ছেলে জয় ঈদের দিন বাবার সঙ্গে সময় কাটিয়েছে কি না—এমন প্রশ্নে অপু বলেন, ‘জয় এখন অনেকটাই বড় হয়েছে। ওর বাবার (শাকিব খান) প্রতি দারুণ একটা টান আছে। সে যখন ইচ্ছা করে, তখনই বাবার বাসায় যায়। আমি কখনও ওর মধ্যে বিভাজন তৈরি করতে চাইনি, ভবিষ্যতেও চাই না।’

যদিও এবারের ঈদে নতুন কোনো সিনেমা নিয়ে পর্দায় হাজির হননি অপু, তবে জানালেন—ফিরছেন শিগগিরই। ‘হাতে এখন বেশ কিছু চিত্রনাট্য আছে। সেগুলো পড়ছি। দেখছি কোনটা আমার সঙ্গে যায়। আশা করি, দর্শকদের জন্য নতুন কাজের খবর খুব শিগগিরই দিতে পারব’, বললেন তিনি।

ব্যক্তিজীবন নিয়ে নানা গুঞ্জন থাকলেও সে বিষয়ে কথা বলতে চাইলেন খুবই সতর্কভাবে। তাঁর ভাষায়, ‘আলোচনায় না থাকলে আপনারা আবার ভুলেই যাবেন। তবে সবসময় চেয়েছি কাজ দিয়েই শিরোনামে থাকতে। একসময় বলতাম আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল বিয়ে। কিন্তু এখন মনে হয়, শাকিবের দ্বিতীয় অধ্যায়টাই যেন আমার ঘাড়ে এসে পড়েছে।’

‘দ্বিতীয় অধ্যায়’ বলতে কী বোঝাতে চাইলেন—এমন প্রশ্নে সরাসরি কারও নাম না নিয়ে অপু বলেন, ‘আমি যা করি, দেখা যায় কেউ একজন সেটাই অনুসরণ করে। সোশ্যাল মিডিয়াতেও সেই প্রভাব দেখা যায়। এসব নিয়ে কথা বাড়াতে চাই না। এখন শুধু চাই, নিজের কাজ দিয়েই আবার আলোচনায় ফিরতে।’

সবমিলিয়ে একদিকে যেমন নতুন কাজের প্রস্তুতি নিচ্ছেন অপু, অন্যদিকে ব্যক্তিজীবনের আলোচনায়ও এখন থাকতে চান সচেতন। হয়তো দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা মিলবে ঝলমলে অপু বিশ্বাসকে!

টিকে/টিএ 

মন্তব্য করুন