© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাকিবকে দ্রুত দেশে আসতে দিন, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে: ইলিয়াস

শেয়ার করুন:
সাকিবকে দ্রুত দেশে আসতে দিন, দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে: ইলিয়াস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩০ পিএম | ০৯ জুন, ২০২৫
বাংলাদেশের জনপ্রিয় সাংবাদিক ও আলোচিত ব্যক্তিত্ব ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে দেওয়া একটি স্ট্যাটাসে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আ. লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “ফ্যাসিষ্ট হাসিনার রাষ্ট্রপতি হামিদ যদি নির্দোষ হয়, তাহলে সাকিব আল হাসানের এমপি হওয়াতে দোষ কিসের?”

তিনি বলেন, “সাকিবকে দ্রুত দেশে আসতে দিন। এখন পর্যন্ত দেশের সর্বকালের সেরা ক্রিকেটার সে।”

ইলিয়াসের বক্তব্য অনুযায়ী, সাকিব শুধু একজন ক্রিকেটার নন, বরং একজন জাতীয় সম্পদ। তার মতো একজন ব্যক্তিত্বের সংসদ সদস্য হওয়াকে কেন্দ্র করে সমালোচনা ও প্রশ্ন তোলাকে তিনি অযৌক্তিক বলেই মনে করেন।

টিকে/টিএ

মন্তব্য করুন