© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পের নির্দেশ : মাস্ক পরলেই গ্রেফতার

শেয়ার করুন:
ট্রাম্পের নির্দেশ : মাস্ক পরলেই গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩১ পিএম | ০৯ জুন, ২০২৫

<div><p>লস অ্যাঞ্জেলেসে সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম

লস অ্যাঞ্জেলেসে সহিংসতা বেড়ে যাওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলএপিডি প্রধান জিম ম্যাকডনেলকে সেনা নামানোর আহ্বান জানিয়েছেন।


ট্রুথ সোশালে তিনি লেখেন, “বিক্ষোভকারীরা আগ্রাসী হয়ে উঠছে, এখনই সেনা নামাতে হবে! ঠগদের ছাড় দেয়া যাবে না!”


তিনি আরও বলেন, “লস এঞ্জেলেসে পরিস্থিতি ভয়াবহ। মাস্ক পরা সবাইকে গ্রেফতার করো!”

এ ঘটনায় প্রায় ৩০০ জন ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। তবে ক্যালিফোর্নিয়ার গভর্নর এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন।

এলএপিডি প্রধান বলেন, “সহিংসতা বাড়ছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমাদের নতুন করে চিন্তা করতে হবে।”

এসএম/টিএ  

মন্তব্য করুন