© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন সারজিস আলম

শেয়ার করুন:
আবদুল হামিদের দেশে ফেরা নিয়ে মুখ খুললেন সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫২ পিএম | ০৯ জুন, ২০২৫
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশে ফিরে আসার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আমরা আমাদের জায়গা থেকে এটাই বলব—অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান-পরবর্তী সরকার, অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে সরকার। যারা এত দিন ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের যারা এমন দোসর ছিল, যারা তাদের ফ্যাসিস্ট হয়ে উঠতে সহযোগিতা করেছে—তাদের সামগ্রিক বিষয়গুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর হস্তক্ষেপ চাই এবং এটা আইনগত প্রক্রিয়ায় যেন হয়।’

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে চা চক্র শেষে সাংবাদিকের তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমরা এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের সামগ্রিক যে স্টেপ এবং কী পদক্ষেপ নিচ্ছেন তারা—আমরা এ বিষয়টি অবজার্ভ করছি।

আমরা বিশ্বাস করি, তারা অন্তত এসব প্রশ্নে তাদের জায়গা থেকে তাদের শক্ত অবস্থান সব সময় তাদের কাজের মাধ্যমে ব্যক্ত করবেন।’

এসএম/টিএ     

মন্তব্য করুন