কাউকে সুবিধা দিতে নির্বাচন দেরিতে করলে সরকার বিতর্কিত হবে : রিজভী
ছবি: সংগৃহীত
০৭:১৯ পিএম | ০৯ জুন, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দেয়ার জন্য নির্বাচনের সময়ক্ষেপণ করলে, অন্তর্বর্তী সরকার বিতর্কিত হবে।
সোমবার (৯ জুন) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়, তাই একপ্রকার ক্ষোভ থেকে এর বিরোধিতা করছে একটি পক্ষ। কয়েকজন উপদেষ্টা মনে করেন, বিএনপি যা চায় তার বিপরীতে থাকাই তাদের উদ্দেশ্য।
তিনি আরও বলেন, আমরা প্রধান উপদেষ্টার ওপর আস্থা রাখতে চাই। তবে তিনি যদি কোনো দিকে হেলে পড়েন (পক্ষপাত অবলম্বন করেন) তাহলে গণতন্ত্র যে অন্ধকারে ছিল সেখানেই পুনর্বাসিত হবে। কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করতে যদি সময়ক্ষেপণ করা সরকারের উদ্দেশ্য হয়, তাহলে তারা বিতর্কিত হবে।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার। কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য থেকে চামড়া বিক্রেতারা বঞ্চিত হয়েছেন।
এসএম/টিএ