© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কমতে কমতে একটা সময়ে সিনেমাই বন্ধ হয়ে যাবে : অনির্বাণ

শেয়ার করুন:
কমতে কমতে একটা সময়ে সিনেমাই বন্ধ হয়ে যাবে : অনির্বাণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৬ পিএম | ০৯ জুন, ২০২৫
সামনেই মুক্তি পাচ্ছে ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের 'পক্ষীরাজের ডিম'। সেখানে এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা। তবে বরাবরের মতোই টালিউড সিনেমার পরিস্থিতি নিয়ে সরব থাকেন তিনি, জানান নিজের অভিমত। এবার জানালেন, একটা সময় নাকি সিনেমা-ই বন্ধ হয়ে যাবে। এর ব্যাখ্যাও দিয়েছেন অভিনেতা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে অভিনেতা বলেছেন, 'আমার মনে হয় সারা পৃথিবীতেই সিনেমা কম হচ্ছে। হয়তো ভারতবর্ষেও সিনেমা কম হচ্ছে। সিনেমা ইজ আ ডাইং আর্ট ফর্ম। শিল্পের এই ধারাটা মারা যাচ্ছে। এটা শুনতে খারাপ লাগুক, তেঁতো লাগুক, এটা সত্যি কথা।'



অনির্বাণ বলেন, 'আমরা যখন কমার্শিয়াল সিনেমা করি, তখন বলতে খুব ভালো লাগে। সবাইকে নিয়ে একসঙ্গে হলে গিয়ে পপকর্ণ খেতে খেতে সিনেমা দেখা.. আদতে আমাদের উদ্দেশ্যটা থাকে বিনোদন নেওয়া। বিনোদনের কাছে যাওয়া। আমি সর্বক্ষণ বিনোদনকে নিয়ে ঘুরছি। আমার পকেটে হোক, আমার ল্যাপটপে হোক। সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমা একটা মৃতপ্রায় শিল্প।'

এর কারণ কী হতে পারে, এর ব্যাখ্যা দেন অভিনেতা। অনির্বাণের কথায়, 'বিনোদন দেওয়ার জিনিস এসে গেছে ইন্টারনেটের মাধ্যমে। এখানে সিনেমা কী করে একরকম থাকবে? আরও কমবে। কমতে কমতে একটা সময়ে বন্ধ হয়ে যাবে।'

অনির্বাণ আরও বলেছেন, 'সিনেমা মানে বড়পর্দার সিনেমা, হলে গিয়ে যেটা দেখতে হয়। ওটিটিতে হয়তো সিনেমা রিলিজ হবে। সিনেমাহলে হয়তো হবে না। লঙ ফরম্যাট কনটেন্টের জোর প্রতিদিন কমছে। এমনিতে ধুমধাড়াক্কা মারপিট হলে লোকে তো দেখছি ৪ ঘণ্টাও দেখছে। কিন্তু একটু ভালোবাসার কথা, একটু গভীর কথা, মানুষ একদম দেখতে চাইছেন না। সেই ধারাটা হয়তো বদলে যাবে।'

টিএ/

মন্তব্য করুন