© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

Peak Comedy চলছে দেশে: উমামা ফাতেমা

শেয়ার করুন:
Peak Comedy চলছে দেশে: উমামা ফাতেমা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ এএম | ১০ জুন, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা একটি ফেসবুক পোস্টে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন।

সোমবার (৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি লেখেন, “এতদিন জানতাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে পালিয়ে গেছেন। এই নিয়ে তো কত আলোচনা, কত গুঞ্জন, যেন যমুনার পানি গড়িয়েছে বহু নদী বেয়ে।”

তিনি আরও লেখেন, “এখন শুনছি আব্দুল হামিদ নাকি চিকিৎসা শেষে দেশে ফিরে আসছেন। অথচ তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং জাতীয় পর্যায়ের অনেক নেতাই বড় বড় হুংকার দিয়েছিলেন। এখন সেসব হুংকারের কী অবস্থা?”

উমামা ফাতেমা তার পোস্টে মন্তব্য করেন, “Peak Comedy চলছে দেশে।”

আরএম 

মন্তব্য করুন