নির্বাচন নিয়ে জনমনে আশঙ্কা রয়েছে : মজিবুর রহমান
ছবি: সংগৃহীত
০৩:৪২ এএম | ১০ জুন, ২০২৫
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টার রোডম্যাপ ঘোষণার মাধ্যমে কেটে গেছে। এখন দরকার প্রশাসনিক সহযোগিতা। প্রশাসনের সব স্তরের সদিচ্ছা ও আন্তরিকতা ছাড়া নির্বাচন সুষ্ঠ হবে না। আগামী নির্বাচন শান্তিপূর্ণ হবে কি না, মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পারবে কি না, এ নিয়ে জনমনে আশঙ্কা দেখা দিয়েছে।
এ জন্য কিভাবে একটি সুষ্ঠ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন করা যায় এ নিয়ে সব দলকে একসঙ্গে বসে রোডম্যাপ তৈরি করা দরকার।’
সোমবার (৯ জুন) বিকেলে ফেনী সদর উপজেলাধীন কাজিরবাগ ইউনিয়ন এবি পার্টির আয়োজনে স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জেলা এবি পার্টির সমাজ কল্যাণ সম্পাদক এবি সিদ্দিকের সভাপতিত্বে ও সদর উপজেলা এবি পার্টির যুগ্ম সদস্যসচিব হাফেজ কামরুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মজিবুর রহমান মঞ্জু।
তিনি বলেন, ইতিমধ্যে শত শত রাজনৈতিক মামলা প্রত্যাহার হয়েছে।
এর মাধ্যমে জনমনে স্বস্তি ফিরেছে। এবার হজ ও কোরবানির নিয়ে বড় কোনো ঝামেলা হয়নি, এটি ভালো লক্ষণ। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়া দরকার। আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না।
এ জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
আরএম