© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকা উচিত নয়: নুরুল ইসলাম বুলবুল

শেয়ার করুন:
দীর্ঘদিন অনির্বাচিত সরকার থাকা উচিত নয়: নুরুল ইসলাম বুলবুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১০ জুন, ২০২৫
ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি অনির্বাচিত সরকার দীর্ঘসময় ক্ষমতায় থাকা উচিত নয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রয়োজনে যে সময়টুকু দরকার, তা শেষ করে দ্রুত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত।

সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা মনে করি, একটি অন্তর্বর্তীকালীন বা অনির্বাচিত সরকার দীর্ঘ সময় থাকা উচিত নয়। রাষ্ট্রকে একটি অচল অবস্থা থেকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সময়টুকু নিয়ে যত দ্রুত সম্ভব জনগণের অংশগ্রহণে গঠিত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত।”

নুরুল ইসলাম বুলবুল আরও বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করাই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও প্রস্তুতি সম্পন্ন করে আগামী এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা গেলে তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন তিনি।

আরআর/টিএ

মন্তব্য করুন