© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে যাওয়ার সময় আটক গোপালগঞ্জ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক

শেয়ার করুন:
ভারতে যাওয়ার সময় আটক গোপালগঞ্জ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৫ পিএম | ১০ জুন, ২০২৫

<div style="text-align: justify; ">বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলার আওয়

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজমকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ মঙ্গলবার (১০ জুন) বেলা ১১টার সময় তাকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিল গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম ভারতে যেতে পারেন। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সব অফিসারকে সতর্ক করে দেওয়া হয়।

পরবর্তীতে বেলা ১১টার দিকে তার পাসপোর্টটি ডেস্কে জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, ‘ইমিগ্রেশনে আটক আসামি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। গোপালগঞ্জ থানায় তার নামে মামলা থাকায় তাকে গোপালগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।’

আরআর/টিএ

মন্তব্য করুন