© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

শেয়ার করুন:
রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ জন গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৪৭ পিএম | ১০ জুন, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার (১০জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন— সেলিম (৪৫), রফিক (৪০), সাদ্দাম (৩০), উজ্জ্বল (৩২) ও শামীম (২৫)।গতকাল সোমবার (৯জুন) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

এসএম/টিএ

মন্তব্য করুন