© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে প্রবাসীদের বিক্ষোভ

শেয়ার করুন:
লন্ডনে প্রধান উপদেষ্টার হোটেলের সামনে প্রবাসীদের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ১০ জুন, ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে কিছু প্রবাসী বাঙালি বিক্ষোভ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই চিত্র দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, লন্ডনের যে হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অবস্থান করছেন, সেই হোটেলের সামনে কিছু প্রবাসী বাঙালি জড়ো হয়েছেন।

এ সময় তারা ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন।

প্ল্যাকার্ড হাতে প্রতিবাদকারীরা তার পদত্যাগের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থায় সেখানে অবস্থান করছিল।

এসএম/টিএ

মন্তব্য করুন