© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক শমিতের, বেঞ্চে জামাল ভুঁইয়া

শেয়ার করুন:
সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক শমিতের, বেঞ্চে জামাল ভুঁইয়া

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩১ পিএম | ১০ জুন, ২০২৫
এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হচ্ছে শমিত সোমের। শুরুর একাদশে আছেন কানাডাপ্রবাসী এই মিডফিল্ডার। একাদশে জায়গা হারিয়েছেন জামাল ভুঁইয়া।

ভুটান ম্যাচ থেকে শুরুর একাদশে এসেছে আরো দুই পরিবর্তন।

আগের ম্যাচে গোল করা মিডফিল্ডার সোহেল। রানার জায়গায় মোহাম্মদ হৃদয়, লেফট ব্যাক তাজ উদ্দিনের পরিবর্তে একাদশে ফিরেছেন শাকিল আহাদ তপু।

একাদশ : মিতুল মারমা (গোলরক্ষক), তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, শমিত, হৃদয়, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও রাকিব হোসেন।

টিএ/

মন্তব্য করুন