© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন বক্সার, দেখাবেন ‘বাস্তবতা’!

শেয়ার করুন:
ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন বক্সার, দেখাবেন ‘বাস্তবতা’!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২১ পিএম | ১০ জুন, ২০২৫

<div><div>ইউক্রেন যুদ্ধের বাস্তবতা অনুভব করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র

ইউক্রেন যুদ্ধের বাস্তবতা অনুভব করাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এক সপ্তাহের জন্য নিজ বাড়িতে থাকার আমন্ত্রণ জানিয়েছেন ইউনিফায়েড হেভিওয়েট চ্যাম্পিয়ন ওলেকসান্ডার উসিক।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর, দ্বিতীয়বার নির্বাচিত হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।

তবে নির্বাচনে জিতে ক্ষমতায় এলেও তা করে দেখাতে ব্যর্থ হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বরং ‘যুদ্ধ শুরু করার’ জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন তিনি।

২০২২ সালে অ্যান্থনি জোশুয়ার বিরুদ্ধে নিজের জয় ইউক্রেনের জনগণের উদ্দেশে উৎসর্গ করা উসিক বলেছেন, ট্রাম্প ইউক্রেনের পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার জন্য এক সপ্তাহ তার বাড়িতে থাকতে পারেন। 

বিবিসি স্পোর্টকে তিনি বলেন, ‘আমি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনে এসে এক সপ্তাহের জন্য আমার বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছি।’

উসিক আরও বলেন, ‘প্রতি রাতে আমার বাড়ির ওপর বোমা ও বিমান হামলা হয়। প্রতি রাতে বোমা, রকেট হামলা,’ যোগ করেন ইউক্রেনীয় ওই বক্সার।

এসএম/টিএ   

মন্তব্য করুন