© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ দলের সাহসী খেলায় মুগ্ধ ইরফান সাজ্জাদ

শেয়ার করুন:
বাংলাদেশ দলের সাহসী খেলায় মুগ্ধ ইরফান সাজ্জাদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫৬ এএম | ১১ জুন, ২০২৫
বাংলাদেশের মডেল ও অভিনেতা ইরফান সাজ্জাদ তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুকে পেজের এক স্ট্যাটাসে বলেছেন, “নিজেদের ভুল, রেফারির পেনাল্টি না দেওয়া, শাহরিয়ার ইমন নামে প্লেয়ারটা তো খুবই বাজে কয়েকবার সুযোগ পেয়েছিল ডি বক্সের সামনে সমীত সোমকে মাইনাস করার, সেটা না করে কোথায় যে শট মারে, সে নিজেই জানে না।

সিঙ্গাপুর বাংলাদেশ থেকে খুব একটা ভালো দল না— জাস্ট দুইটা সুযোগ পেয়েছিল, ওইটাই কাজে লাগিয়েছে।

সিঙ্গাপুরের দল যেভাবে টাইম কিল করেছে, এটাতে বোঝা যায় ওরা বাংলাদেশকে কতটা ভয় পেয়েছে!

যাই হোক, শেষের দিকে বাংলাদেশ টিম যে পজিটিভ অ্যাপ্রোচে খেলেছে, এটা দুর্দান্ত!

আজকে হয় নাই, নেক্সট টাইম হয়ে যাবে ইন শা আল্লাহ।"

উল্লেখ্য যে, ২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। সন্ধ্যা ৭টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। দর্শকদের বিপুল আগ্রহে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় ছিল। তবে বাংলাদেশ ম্যাচটি ২-১ গোলে হেরে যায়।

এফপি/ টিএ

মন্তব্য করুন