© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

শেয়ার করুন:
দুপুরের মধ্যে ঢাকায় বৃষ্টির আভাস, তাপমাত্রা অপরিবর্তিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৮ এএম | ১১ জুন, ২০২৫
ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার দুপুরের মধ্যে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে তাপমাত্রার কোনো পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই বলেও সংস্থাটি জানিয়েছে।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

সেই সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এসএম/টিকে 

মন্তব্য করুন