© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাত্র ৫ দিনেই ‘সিকান্দার’কে ছাড়িয়ে গেল ‘হাউসফুল ৫’

শেয়ার করুন:
মাত্র ৫ দিনেই ‘সিকান্দার’কে ছাড়িয়ে গেল ‘হাউসফুল ৫’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৮ পিএম | ১১ জুন, ২০২৫

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই সিনেমার একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবু দর্শক জনপ্রিয়তা কমেনি। এবার কোরবানি ঈদে মুক্তি পেয়েছে হাউসফুল ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তি। যা ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনা চোখে পড়ল বক্স অফিসের রেকর্ডেও।


বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, মাল্টি-স্টারার সিনেমাটি ভারতীয় বক্স অফিসে মুক্তির পঞ্চম দিন ১১ কোটি টাকার বেশি আয় করেছে। সব মিলিলে ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১১১ কোটি টাকা।

 মুক্তির মাত্র চারদিনেই ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে এটি।

মুক্তির প্রথম দিন (৬ জুন) ২৪ কোটি টাকা আয় করে ‘হাউসফুল ৫’। দ্বিতীয় দিনে এর আয় ২৯ শতাংশ বৃদ্ধি পায়। ৩১ কোটি টাকা আয় তুলে নেয় এটি।

এরপর তৃতীয় দিন রবিবার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটির বেশি। চতুর্থ দিন সোমবার আয়ে বেশ ধাক্কা খায় এটি। মতবে দুই অঙ্কের ঘরেই ছিল আয়। সোমবার ১৩ কোটি আয় তুলতে পেরেছে সিনেমাটি। যার ফলে চার দিনে ভারতীয় বক্স অফিসে ‘হাউজফুল ৫’-এর মোট আয় ১০০ কোটি ছাড়িয়েছে।

পঞ্চম দিনের আয় ১১.২৫ কোটি টাকা। যা এ বছর সালমান খানের ঈদ রিলিজ সিকান্দারকে টপকে গেছে। সিকান্দারের লাইফটাইম কালেকশন ছিল ১১০ কোটি টাকা। আর হাউজফুল ৫ মাত্র ৫ দিনেই তুলে নিয়েছে ১১১ কোটি টাকা।

স্যাকনিল্কের রিপোর্ট অনুসারে, পাঁচ দিনে ‘হাউসফুল ৫’ বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় ১৭৫ কোটি টাকা। খুব শিগগিরই ২০০ কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমাটি।

তরুণ মনসুখানির পরিচালনায় নির্মিত ‘হাউসফুল ৫’ আগামী ৬ জুন মুক্তি পাবে। এতে অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, ফারদিন খান, চাঙ্কি পান্ডে, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, চিত্রাঙ্গদা সিং, শ্রেয়স তালপাড়ে, জনি লিভার এবং রণজিতের মতো তারকারা অভিনয় করেছেন।


পিএ/টিকে

মন্তব্য করুন