© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘জব উই মেট’ মুক্তির পর গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে হয়েছিল ইমতিয়াজ আলীকে

শেয়ার করুন:
‘জব উই মেট’ মুক্তির পর গ্রেফতারি পরোয়ানার মুখে পড়তে হয়েছিল ইমতিয়াজ আলীকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫১ পিএম | ১১ জুন, ২০২৫
বলিউডের অন্যতম জনপ্রিয় রম-কম হিসেবে আজও দর্শক মনে জনপ্রিয় ইমতিয়াজ আলী পরিচালিত ‘জব উই মেট’ সিনেমা, যা মুক্তি পেয়েছিল ২০০৭ সালে। ছবিটিতে জুটি হয়ে অভিনয় করেছিলেন কারিনা কাপুর খান এবং শাহিদ কাপুর। সেই সময়ে কারিনা-শাহিদের ব্যক্তিগত প্রেমজীবনও ছিল চর্চায়।

কিন্তু জানেন কি, এই ছবিটি তৈরি করতে গিয়ে আইনি জটিলতায় ফেঁসেছিলেন ইমতিয়াজ আলী।

তার বিরুদ্ধে জারি হয়েছিল জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। ঠিক কী ঘটেছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ছবিটির পরিচালক।

ছবির একটি মজার দৃশ্যের শুটিং হয়েছিল রত্নম শহরের একটি হোটেলে। পরবর্তীতে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয় ইমতিয়াজের বিরুদ্ধে।

পরিচালক বলেন, ‘ক্যারিয়ারে সেই প্রথম কোর্টের চিঠি পাই হাতে। আমার নামে জারি হয় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। চিঠিতে লেখা ছিল, আমার কারণেই নাকি এলাকা কলঙ্কিত হয়েছে।









তার কারণ, রত্নমকে আমি রেড লাইট এলাকা, অর্থাৎ যৌনপল্লী হিসেবে তুলে ধরেছি। আসলে জায়গাটি কিছু স্থানীয় খাবারের জন্য বিখ্যাত।’

ফলে স্থানীয়রা ক্ষেপে ওঠেন। সঙ্গে-সঙ্গে অভিযোগ তোলেন ইমতিয়াজের বিরুদ্ধে। আদালত পর্যন্ত গড়ায় বিষয়টি।

সেই সময়ে পরবর্তী ছবি ‘লাভ আজ কাল’-এরও প্রস্তুতি নিচ্ছিলেন ইমতিয়াজ। কিন্তু সেই আইনি চিঠি তাকে সমস্যার মুখে দাঁড় করিয়ে দেয়।

পরিচালক বলেন, ‘আমি কলকাতায় শুটিং করছিলাম। দীনেশ বিজন দৌড়ে আসেন আমার কাছে। বলেন, ‘স্যার, আপনার নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ওরা আপনাকে জেলে নিয়ে যাবে।’

আমি বলি, ‘বন্ধু, গতকালই পেপারে বেরিয়েছে যে আমরা এখানে শুটিং করছি।’ দীনেশ বলেন, ‘আপনি গ্রেফতার হলে আমার বিরাট ক্ষতি হবে।’

এই ঘটনা জানার পর সেটে সবাই চিন্তায় পড়ে যান। ইমতিয়াজ জানান, তার ছবির পোশাক শিল্পী ডলি আলুওয়ালিয়া বলেছিলেন যে, জেলে তার জন্য রুটি তৈরি করে নিয়ে আসবেন তিনি। এমন কথা শুনে দুশ্চিন্তার মধ্যেও সবাই প্রাণ খুলে হেসেছিলেন সেদিন।

এসএম/টিকে  

মন্তব্য করুন