ডেঙ্গু প্রতিরোধে দ্বিগুণ কীটনাশক দেবে ডিএসসিসি
ছবি: সংগৃহীত
০৬:২৩ এএম | ১২ জুন, ২০২৫
<div><span style="">ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন দ্বিগুণ হারে কীটনাশক প্রয়োগের সিদ্ধান্
ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন দ্বিগুণ হারে কীটনাশক প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এডিশ মশার বিস্তার রোধ করতে এক জরুরি সভায় এই সিদ্ধান্তসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বুধবার রাজধানীর ওয়াসা ভবনের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ডিএসসিসি এলাকায় এডিস মশার বিস্তার রোধে করণীয় নির্ধারণ, কর্মপরিকল্পনা প্রণয়ন ও করোনা প্রতিরোধে সভাটির আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। সভায় মশার বিস্তার রোধকে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে নির্ধারণ করে এর বিস্তার রোধে আলোচনা করা হয়। দ্রুত মশার বিস্তার রোধে দ্বিগুণ হারে মশার কীটনাশক ব্যবহার, অঞ্চলভিত্তিক ডেঙ্গু মনিটরিং টিম গঠন এবং জনবল ঘাটতি পূরণে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন থেকে ডিএসসিসি এলাকায় অ্যাডাল্টিসাইডিং কার্যক্রমে (ফগার মেশিন দ্বারা পরিচালিত) বর্তমানে ব্যবহৃত ৩০ লিটার কীটনাশকের পরিবর্তে দ্বিগুণ অর্থাৎ প্রতিদিন ৬০ লিটার কীটনাশক ব্যবহার করা হবে।
এফপি/টিএ