© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এবারের হজ ব্যবস্থাপনা তুলনামূলক সুন্দর সুষ্ঠু নিরাপদ ও সহজতর’

শেয়ার করুন:
‘এবারের হজ ব্যবস্থাপনা তুলনামূলক সুন্দর সুষ্ঠু নিরাপদ ও সহজতর’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৭ এএম | ১২ জুন, ২০২৫
২০২৫ সালের হজ ব্যবস্থাপনাকে ‘তুলনামূলক সুন্দর, সুষ্ঠু, নিরাপদ ও সহজতর’ বলে মন্তব্য করেছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রখ্যাত আলেম শায়খ আহমাদুল্লাহ।

হজ সম্পন্ন হওয়ার পর তার ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আহমাদুল্লাহ তার স্ট্যাটাসে হজ পালনকারী সকল হাজির হজ কবুল হওয়ার জন্য দোয়া করেছেন এবং বাইতুল্লাহর সুবাস তাদের হৃদয়ে চিরজাগরুক থাকার প্রার্থনা করেছেন।

একই সঙ্গে, যারা এবার হজ করতে পারেননি, তাদেরকেও ভবিষ্যতে হজ করার তাওফীক দানের জন্য আল্লাহর কাছে আরজি জানিয়েছেন।

তার এই ইতিবাচক মন্তব্য এবারের হজ ব্যবস্থাপনার সামগ্রিক সফলতার ইঙ্গিত বহন করে।

এসএম/টিকে  


মন্তব্য করুন