© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অর্থপাচারের দায়ে কাতারের সাবেক অর্থমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

শেয়ার করুন:
অর্থপাচারের দায়ে কাতারের সাবেক অর্থমন্ত্রীর ২০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৭ পিএম | ১২ জুন, ২০২৫

<div><div style="text-align: justify; ">কাতারের একটি ফৌজদারি আদালত সাবেক অর্থমন্ত্রী আলি শেরিফ আল ই

কাতারের একটি ফৌজদারি আদালত সাবেক অর্থমন্ত্রী আলি শেরিফ আল ইমাদিকে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আদালতের রায়ের একটি নথিতে বলা হয়েছে, তিনি ৫.৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থপাচারের দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

আদালতের রায় অনুযায়ী, প্রথম পর্যায়ের এই আদালত ইমাদিকে ৬১ বিলিয়নেরও বেশি কাতারি রিয়াল (প্রায় ১৬.৭ বিলিয়ন মার্কিন ডলার) জরিমানা করেছেন। এর মধ্যে ৪০.৯ বিলিয়ন রিয়াল অর্থপাচারের পরিমাণের দ্বিগুণ হিসেবে এবং অতিরিক্ত ২১ বিলিয়ন রিয়ালেরও বেশি অতিরিক্ত জরিমানা ধার্য করা হয়েছে।

ইমাদিসহ আরো ১৪ জন একসঙ্গে বিচারের মুখোমুখি হয়েছিলেন। ইমাদি রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আদালত গত ১০ জানুয়ারি এই রায় দেন। তিনি অভিযোগের জবাবে আদালতে কী ধরনের বক্তব্য দিয়েছেন তা এখনো স্পষ্ট নয়।

ইমাদির আইনজীবীরা রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি এবং ২০২১ সালে গ্রেপ্তারের পর থেকে তিনি নিজেও কোনো ধরনের প্রকাশ্য মন্তব্য করেননি।

আদালতের নথি অনুসারে, ইমাদিকে ঘুষ গ্রহণ, পদ ও ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের ক্ষতি এবং অর্থপাচারসহ একাধিক দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে এই দুর্নীতির বিস্তারিত তথ্য রায়ে প্রকাশ করা হয়নি। ২০২১ সালের মে মাসে ইমাদি গ্রেপ্তার হন এবং তার পরপরই অর্থমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়।

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি জানিয়েছেন, ইমাদির বিরুদ্ধে তদন্ত শুধু তার অর্থমন্ত্রীর দায়িত্বকাল সম্পর্কিত, তার ব্যাবসায়িক ক্ষেত্রে অন্য পদগুলোর সঙ্গে এই তদন্তের কোনো সম্পর্ক নেই।

সূত্র : খালিজ টাইমস

পিএ/টিকে

মন্তব্য করুন