© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

শেয়ার করুন:
বিমানবন্দরে ট্রেনের ধাক্কায় ১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫২ পিএম | ১২ জুন, ২০২৫

<div style="text-align: justify;"><span style="">রাজধানীর বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির স্টাফ রোড রেল...

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির স্টাফ রোড রেলগেট সংলগ্ন এলাকায় কমলাপুরগামী দ্রুতগতির একটি ট্রেনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর।

গতকাল বুধবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে আজ (বৃহস্পতিবার) সকালের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান , আমরা স্থানীয় লোকদের মুখে জানতে পারি অজ্ঞাত ওই ব্যক্তি অসতর্কভাবে স্টাফ রোড রেলগেট পার হচ্ছিলেন। এ সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

এসআই আরও জানান , আমরা ঘটনাস্থলের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই ব্যক্তির নাম পরিচয় জানতে পারিনি। তাই প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

কেএন/এসএন

মন্তব্য করুন