© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

শেয়ার করুন:
গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৯ পিএম | ১২ জুন, ২০২৫
গত কয়েকদিনে কিছু কিছু জেলায় বৃষ্টি হলেও কমছে না গরম। দেশের নয় জেলাসহ দুটি বিভাগের উপর দিয়ে মাঝারি থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও দুই থেকে তিন দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (১২ জুন) তাপপ্রবাহ নিয়ে আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়ীয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রাবহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণাঞ্চলে এবং রোববার (১৫ জুন) কিংবা সোমবার (১৬ জুন) নাগাদ দেশের আরও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তখন তাপমাত্রা কিছুটা কমবে। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম থেকে পুরোপুরি মুক্তি মিলবে না।

আরআর/এসএন

মন্তব্য করুন