© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে নিহত ২

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে নিহত ২

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১১ পিএম | ১২ জুন, ২০২৫

<div><div><div style="text-align: justify; ">ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৃতদের মধ্যে মরিয়ম আক্তার (সাড়ে তিন বছর) জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে ও একই উপজেলার ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (আড়াই বছর)। শিশু শাহিদা আক্তার তার নানার বাড়ি বিহাইর বেড়াতে এসেছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, 'বৃহস্পতিবার সকালে বাড়ির উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা। তাদের না পেয়ে স্থানীয়রা ও তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।'  

আরএম/এসএন

মন্তব্য করুন